Advertisement

আমাদের জীবন সম্পর্কে কয়েকটি হতাশাজনক বাস্তবতা!

Publisher

নিচে কয়েকটি চরম হতাশজনক বাস্তবতার কথা উল্লেখ করা হল, দেখুন আপনার সাথে মিলে যায় কিনা?

👉 আমরা বর্তমান অনেক দামি আইফোন এবং স্মার্টফোন কিনেছি ১ লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকায় কিন্তু যখন ব্যবসা শুরু করার কথা চলে আসে, তখন এই সংখ্যাটা অনেক বড় দেখায়। আসলে যে ব্যবসা আপনাকে এরকম আরো শতশত আইফোন কেনার মত অবস্থা তৈরি করবে।

👉 ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে ৩ থেকে ৪ ঘন্টা ধরে ভিডিও রিলস দেখছি এবং তারপরও আরও দেখার জন্য আগ্রহ তৈরি হয় কিন্তু ২ থেকে ৩ ঘন্টা ধরে নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু দক্ষতা তৈরি করার সময় হয় না আমাদের।

👉 ফাস্টফুড এবং অস্বাস্থ্যকর খাবারের পিছনে আমরা ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করি কিন্তু স্বাস্থ্যবান এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের পিছনে আমরা ১ হাজার টাকাও খরচ করতে চাই না।